Nabadhara
ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালনে প্রস্তুতি সভা

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২৫ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হবে।

দিবসটি যথাযথভাবে বাস্তবায়নে দেবহাটা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রবিবার (৭ ডিসেম্বর)
সকাল ১১টায় সখিপুরস্থ অফিসে উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক চন্দ্ৰকান্ত মল্লিক।

কমিটির সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ শিক্ষক রফিকুল ইসলাম, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, এনজিও পরিচালক শরিফুল ইসলাম, এনজিও কর্মকর্তা মেহেদী হাসান, পারুলিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওযারেছীন কবির (রবি), এনজিও কর্মী রুহুল আমিন মোড়ল, পল্লী চিকিৎসক আমিরুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী ৯ ডিসেম্বর দিবসটি পালনে মানববন্ধন, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।