Nabadhara
ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বিএনপি’র চেয়ারপারসন বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে বিএনপি দলীয় আঞ্চলিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনেনিত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, দৌলতপুর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুল হক শামীম, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাহবুবুর রহমান, দৌলতপুর ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুবদল নেতা লিটন জোয়াদ্দার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এসময় দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও দৌলতপুর আসনের বিএনপি মনেনিত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।