Nabadhara
ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিদায়ী ওসিদের সংবর্ধনা

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা জেলা পুলিশের আয়োজনে রবিবার (৭ ডিসেম্বর) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জদের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা খুলনা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনারা জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করেছেন। ভবিষ্যতের কর্মজীবনে আপনাদের সাফল্য, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করি।”

বিদায়ী অফিসার ইনচার্জরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ শেয়ার করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার শেষ পর্যায়ে বিদায়ী অফিসার ইনচার্জদের সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. আল-বারুনী (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান (ক্রাইম এন্ড অপস্, অতিরিক্ত দায়িত্বে-ট্রাফিক), অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা (সি-সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম (এ-সার্কেল) এবং খুলনা জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।