Nabadhara
ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
ডিসেম্বর ৮, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 

মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করার অপরাধে মেসার্স চঞ্চল এন্টারপ্রাইজের মালিক ওহেদুজ্জামান (৪৫)–কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া হোসেনের অভিযোগের ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়ায় বালাইনাশক আইন ২০১৮ অনুযায়ী জরিমানা আদায় করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় মনিরামপুর থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।