Nabadhara
ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধি

সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর  উপজেলায় তিনদিন ব্যাপী পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) শ্যামনগর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদাররকরণ প্রকল্পের ( বারটান অংগ) বাস্তবায়নে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৮ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত তিনদিন এই সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে ভার্চুয়াল বক্তব্য রাখেন- বারটান এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হায়দার জাহান ফারাস। তিনি তার বক্তব্যে পুষ্টি বিষয় ও লবণাক্ত পানির বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ ব্যক্ত করেন।

বারটান প্রধান  কার্যালয়ের ঊর্ধ্বতন   বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সামসুজ্জোহা এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণে ৩০ জন উপসহকারী কর্মকর্তা , ইমাম, পুরোহিত, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা, যুব উন্নয়ন, সাংবাদিক, মৎস্য কর্মী , স্বাস্থ্য  অধিদপ্তরের কর্মীসহ, এন জি ও কর্মী অংশগ্রহণ করেন।

বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ
সামসুজ্জোহা ও উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা  খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি , খাদ্য প্রক্রিয়াকরণ , খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্য সম্মত নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে সচেতনতা ও প্রচারণার লক্ষ্যে নানা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও মৎস্য অধিদপ্তর, প্রাণীসম্পদ অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের  প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।