Nabadhara
ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে প্রার্থনা সভা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চিতলমারী উপজেলায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টায় খড়মখালী হরিসভা মন্দিরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন ফ্রন্ট চিতলমারী উপজেলার শাখার উদ্যোগে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক কাশীনাথ বৈরাগীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শিমুল চন্দ্র রায়, চিতলমারী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব অনুপম সাহা, চিতলমারী হিন্দু কল্যাণ ফ্রন্টের সভাপতি সন্দীপ বিশ্বাস, সদস্য সচিব কৌশিক বৈরাগী, হরিসভা মন্দির কমিটির সভাপতি খোকন মন্ডল এবং সাধারণ সম্পাদক সুকুমার ঘটক প্রমুখ।

সভায় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।