Nabadhara
ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর হানাদার মুক্ত দিবস আজ, ছিলনা কোন কর্মসূচী

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর হানাদার মুক্ত দিবস ছিল আজ। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের পর আজ সোমবার (৮ ডিসেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর হানাদার মুক্ত হয়।

১৯৭১ সালের এই দিনে দৌলতপুরকে শত্রæ মুক্ত করে থানা চত্বরে বিজয় পতাকা উড়ানোর মধ্য দিয়ে মুক্তিকামী বীর সূর্য সন্তানেরা দৌলতপুরকে হানাদার মুক্ত করেন।

দৌলতপুরকে হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধাদের সাথে পাকসেনাদের সন্মুখ যুদ্ধসহ ছোট-বড় অন্তত ১৬টি যুদ্ধ সংঘঠিত হয়। এ সকল যুদ্ধে ৩৫ জন বীর মুক্তিযোদ্ধাসহ কয়েক’শ নারী-পুরুষ শহীদ হন।

৮ ডিসেম্বর সকালে উপজেলার আল্লাহর দর্গায় পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। এ যুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা রফিক। মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয় পাক সেনারা।

এরপর দৌলতপুরকে হানাদার মুক্ত ঘোষনা করেন তৎকালীন ৮ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর নুরুন্নবী।

দিবসটি উপলক্ষে প্রতিবছর দৌলতপুর উপজেলা প্রশাসন ও দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড নানা অনুষ্ঠানের আয়োজন করলেও এবছরও ছিলনা কোন কর্মসূচী।

দৌলতপুর হানাদার মুক্ত দিবস পালনের বিষয়ে দৌলতপুর ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রিয়াজ উদ্দিন জানান, ৮ ডিসেম্বর দৌলতপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে কোন কর্মসূচী নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।