Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার মহম্মদপুর থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: আশরাফুজ্জামান।

সোমবার (৮ ডিসেম্বর) অপরাহ্নে মহম্মদপুর থানার ওসি (তদন্ত) খায়রুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। তিনি এসেছেন খুলনা রেঞ্জ থেকে,লটারির মাধ্যমে মাগুরার মহম্মদপুর থানায় পোষ্টিং পেয়েছেন তিনি। সর্বশেষ তিনি লালমনিরহাট জেলায় অপরাধ শাখায় কর্মরত ছিলেন।

জানা গেছে,ফরিদপুর জেলায় জন্ম নেওয়া এ পুলিশ কর্মকর্তা ২০০০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ দুই দশকের পেশাগত অভিজ্ঞতায় তিনি বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর ওসি মো: আশরাফুজ্জামান বলেন,মহম্মদপুর-কে মাদক,দাঙ্গাহাঙ্গামা, চাঁদাবাজি মুক্ত ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর কাছে সেই সহায়তাই আমি কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।