Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ।

দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।

প্রধান আলোচক ছিলেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, দৌলতপুর শিক্ষা অফিসার মুশতাক আহমদ, দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীন সাংবাদিক আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।