Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ৯, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা’”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। পরে পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এক মানববন্ধন অনুষ্টিত হয়

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. সৈয়দ ইমদাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মারুফ সামদানীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা,সাবেক শিক্ষক নজরুল ইসলাম, লক্ষীপাশা কওমি মাদরাসার অধ্যক্ষ মুফতি মিরাজুল হক, জয়পুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ বদরুল ইসলাম,সমবায় কর্মকর্তা আব্দুর রহমানসহ প্রমূখ।

এসময় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সবাইকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শারমিন ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।