Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেগম রোকেয়া দিবসে সোনাগাজীতে ৫ জয়িতা পেল সংবর্ধনা

Link Copied!

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ‌র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে মঙ্গলবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা দেয়া হয়।
তারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে চরচান্দিয়া ইউনিয়নের ববিতা রাণী রায়, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পৌর এলাকার চরগণেশ গ্রামের ফেরদৌস আরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য ভুমিকা রাখায় মিসেস ফারহানা আক্তার , নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী নবাবপুর ইউনিয়নের শিরিন আক্তার ও সফল জননী নারী চর মজলিশপুর ইউনিয়নের বেগম তাজকেরা চৌধুরী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তারের সভাপতিত্বে ও মাস্টার বেল্লাল উদ্দিনের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া।

বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, সাংবাদিক শেখ আবদুল হান্নান, আমজাদ হোসেন, ওমর ফারুক ও উপজেলা গ্রাম আদালতের সমন্বয়ক ওয়ালী উল্যাহ।
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”প্রতিপাদ্যকে সামনে থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবসে জয়িতাদেরক এ সংবর্ধনা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।