চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এই শ্লোগানকে সামনে রেখে চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) (মঙ্গলবার) সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.আরিফুল ইসলাম সুমনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝান্টু বিকাশ চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো.আবু তালেব,চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো.কমরুদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া,ডা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এনজিও প্রতিনিধি,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদের আলোকে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপন করা হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে সাড়া দেশের ন্যায় চন্দনাইশেও এই দিবসটি পালিত হচ্ছে।
দুর্নীতি দমন করতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আমরা চেষ্টা করছি জনগণকে সম্পৃক্ত করতে। সরকার দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে অনেক কার্যক্রম হাতে নিয়েছে এবং তা বাস্তবায় করে যাচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে এ কাজ সরকারের একার নয়,এ কাজ আমাদের সকলের। তাই এ কাজে আমাদের সকলেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত।

