মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেছেন, “শিক্ষক সমাজ দেশের জাতি গঠনের কারিগর। শিক্ষক সমাজের মূল্যবান ভোট ও সহযোগিতা পেলে নির্বাচিত হয়ে উপজেলায় সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ও চাঁদাবাজি নির্মূল করে শান্তির পরিবেশ ফিরিয়ে আনবো।”
সোমবার রাতে বাংলাদেশ শিক্ষক সমিতি মনিরামপুর উপজেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিটি শিক্ষককে দেওয়া হবে যথাযথ সম্মান ও মর্যাদা।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হামিদুল ইসলাম। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. মজনুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, শিল্পপতি আলী হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সহসভাপতি আব্দুল মজিদ, আশীষ কুমার বিশ্বাস, পূর্ব জোনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, পশ্চিম জোনের সাংগঠনিক সম্পাদক মাসুদ কামাল তুষার, মাসুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

