Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস -২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে শুরুতে জাতীয় পতাকা ও দুদক এর পতাকা উত্তোলন করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু ও দুদক সজেকা খুলনার উপ সহকারী পরিচালক মহসীন আলী। পরে দুর্নীতি বিরোধী ব্যানার নিয়ে র‍্যালী ও মানববন্ধন করা হয়।

র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি দুদক সজেকা খুলনার উপ সহকারী পরিচালক মোঃ মহসীন আলী।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে, সহ সভাপতি রোকনুজ্জামান ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের  সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক হিসাবে আলোচনা রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল আহমেদ ও এসআই হাবিবুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।