Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কেএম সোহেল রানার সাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় থানার সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরেজীত বড়ুয়া, উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি দৈনিক দক্ষিণাঞ্চলের জাকির জোমাদ্দার, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক আমার দেশের দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ক্লাবের সভাপতি তালুকদার মো. জুয়েল, সাধারণ সম্পাদক বিএম রেজাউল, মো. মাসুদ সিকদার, শফিকুল ইসলাম নাছির, মাসুদুর রহমান মোর্শেদ, ফয়সাল খান সবুজ, জাহিদুল ইসলাম, আবুল বাশার, জুয়েল মৃধা, অরুন কুমার দাস, রাসেল হাওলাদার, জাহিদুল ইসলাম মনির, শাহিন হাওলাদার, সোহেল হাওলাদার, সুমন ভূইয়া, রবিউল ইসলাম, জাকির খান, মাহফুজ, সানি মোল্লা, রাজিউর রহমান মাসুম ও মোস্তাক আহমেদসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় ওসি খন্দকার সোহেল রানা বলেন, “আমি যতদিন এখানে থাকবো, ততদিন বাকেরগঞ্জে কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। কোনো পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে আমাকে জানাবেন, কঠোর ব্যবস্থা নেবো। থানায় কোনো দালালের স্থান নেই—দালালি করতে এলে তাকে আইনের হাতে তুলে দিন।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক সমাজের সহযোগিতা প্রত্যাশা করছি।”

সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সবাই গঠনমূলক মতামত উপস্থাপন করেন এবং ওসিকে স্বাগত জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।