পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জিনারদী ইউনিয়নের কাটাবের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কাটাবের সড়কের এক পাশে প্লাস্টিকের বস্তায় বাঁধা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, “নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

