Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে গণ-দোয়া ও মোনাজাত

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটে গণ-দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া-মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামিম। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ-দোয়া ও মোনাজাতে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, ড. লায়ন ফরিদুল ইসলাম, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ শমশের আলী মোহন, ব্যারিস্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শামিমুর রহমান শামিম বলেন, “খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন। তিনি যতবার নির্বাচন করেছেন কখনো পরাজিত হননি। আজ তিনি গুরুতর অসুস্থ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।” তিনি আরও সকলের নিকট খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

দোয়া-মাহফিলে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।