Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সালমান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১৩, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদলকর্মী সালমান খন্দকার হত্যা মামলার প্রধান আসামি রহমতুল্লাহ শেখ (২৭) কে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে শহরের মদিনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রহমতুল্লাহ শেখ লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া-মল্লিকপুর গ্রামের গাউস শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শহরের মদিনাপাড়া এলাকা থেকে রহমতুল্লাহ শেখকে গ্রেপ্তার করা হয়। সালমান খন্দকার হত্যা মামলার আরেক আসামি নয়ন কাজী সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আদালতে দেওয়া জবানবন্দিতে রহমতুল্লাহ শেখকে হত্যার প্রধান হোতা হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ৯ মে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউড়িডাঙ্গা বিল এলাকা থেকে যুবদলকর্মী ও একই ইউনিয়নের মাধবহাটি গ্রামের খাজা খন্দকারের ছেলে সালমান খন্দকারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা তারক বিশ্বাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রহমতুল্লাহ শেখকে আজ আদালতে পাঠানো হবে। এছাড়া সালমান খন্দকার হত্যা মামলার চার্জশিট খুব শিগগিরই আদালতে দাখিল করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।