Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরতে মুন্সীগঞ্জে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ই ডিসেম্বর) দুপুর ১২টায় শ্রীনগর উপজেলার হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লা কামিল মাদরাসা আলহাজ্ব মাওলানা সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সামাদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থী গড়ার ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব, ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তারা আরো বলেন, আদর্শ মানুষ গড়তে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে মাদরাসা শিক্ষার ভূমিকা অপরিসীম।

মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আবুল বাশার তালুকদার ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোত্তাকীন, আজীবন দাতা সদস্য গোলাম রব্বানী।

সমাবেশে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।