নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি এবং চট্টগ্রামের বিএনপি নেতা এরশাদ উল্লাহ’র নির্বাচনী প্রচারণায় নৃশংস হামলার প্রতিবাদে বিএনপির উদ্যোগে গাজীপুরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর বিকেলে গাজীপুরের রথখোলা থেকে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ মিছিলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্ব বিএনপির নেতা কর্মী সহ সর্বস্তরের লোকজন অংশ নেন।
এই ন্যাক্কারজনক হামলা দেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক শিষ্টাচারের উপর সরাসরি আঘাত। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে গাজীপুর মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
রনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ওসমান হাদী ও চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর হামলা চালিয়েছে একটি গুষ্টি। আমরা হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

