Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নৌ ডাকাত নয়ন-পিয়াসের সোর্স আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত জনপদ গুয়াগাছিয়া এলাকায় টানা দ্বিতীয় দিনের মত অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।

শনিবার (১৩ ই ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে চিহ্নিত নৌ ডাকাত নয়ন ও পিয়াস সরকারের অন্যতম সোর্স সালাউদ্দিনকে চরচাষী এলাকা থেকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, সালাউদ্দিন (২৩) নয়ন-পিয়াসের সোর্স হিসাবে এলাকায় কাজ করতো। আইনশৃঙ্খলা বাহিনীর আসা-যাওয়ার খবরসহ এলাকার পরিস্থিতি তথ্য দিয়ে নৌ ডাকাতদের সহায়তা করতো।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ ই ডিসেম্বর) সকালে ব্যান্ড পার্টি বাজিয়ে এলাকায় প্রবেশ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন-পিয়াস। পরে এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার বিকালে প্রথম দফায় ও শনিবার সকালে দ্বিতীয় দফায় এলাকাটিতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।