ফরিদপুর প্রতিনিধি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীর উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের ছাত্র-জনতা।
রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিক্ষোভকারীরা।
সমাবেশে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানাসহ কয়েকজন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদী উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

