Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবির সদস্যরা।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সাতানী পাড়া বিজিবির সদস্যরা ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারত সীমান্তঘেষা সোমনাথ পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল উদ্ধার করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতানী পাড়া বিজিবির নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারত সীমান্তের কাছে সোমনাথ পাড়া এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন।

এসময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক রেখে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের পর বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরীভুক্ত করেছেন সাতানী পাড়া বিজিবি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।