Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 
ডিসেম্বর ১৪, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 

সাতক্ষীরার আশাশুনিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টা ৪০ মিনিটে কেয়ারগাতি শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকসহ বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান এবং আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।