Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গভীর শ্রদ্ধায় খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

Link Copied!

নাহিদুজ্জামান শয়ন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক এবং উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জাতির ইতিহাসে তাঁদের অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।