Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া মেডিকেল কলেজে দুদকের অভিযান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় রোগী দেখার সময় এক চিকিৎসকের মোবাইলে গেম খেলার ঘটনায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমারের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম এ অভিযান চালায়।

প্রায় ৩ ঘন্টাব্যাপী চালানো হয় এ অভিযানে
নথিপত্র পর্যালোচনা করে সামরিন সুলতানা নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত, ছুটি ছাড়াই ১৭ দিন অনুপস্থিত ও নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত থাকার প্রমাণ পেয়েছে দুদক।

এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও সেবিকাদের নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হওয়ার বিষয়টি নজরে এসেছে।

এর আগে গত মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ১১৯নং কক্ষে মেডিকেল অফিসার ডা. শামরিন সুলতানা রোগী দেখার সময় প্রেসক্রিপশন ও একই সাথে মোবাইলে গেম খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় চিকিৎসা নিতে আসা একজন জিজ্ঞেস করছেন আপনি গেম খেলছেন ? উত্তরে এই চিকিৎসক বলছেন সমস্যা কি, আমি গেমও খেলছি আপনার রোগীও দেখছি।

এ ঘটনায় জেলা জুড়ে শুরু হয় সমালোচনা। তবে ওই চিকিৎসকের দাবি, কোন রোগী না থাকাই মোবাইল ফোন হাতে নিয়েছিলেন তিনি।

দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, সম্প্রতি শামরিন সুলতানা নামে এক চিকিৎসকের রোগী দেখার সময় দাবা খেলার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। এরই ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনায় আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সব বিষয়ে খতিয়ে দেখে শামরিন সুলতানার বিরুদ্ধে সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নেওয়া, যোগদানের পর থেকে ছুটি ব্যতীত ১৭দিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও সকাল সাড়ে ৮টা থেকে কর্মস্থলে আসার নির্ধারিত সময় থাকলেও তিনি এভারেজ পৌণে ১০টায় কর্মস্থলে আসার প্রমাণ মিলেছে।

এছাড়া ভাইরাল ঘটনায় দুই কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হলেও তিনি জবাব দেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।