Nabadhara
ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার, চিতলমারী
ডিসেম্বর ১৫, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় চিতলমারীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা কৃষক দলের আয়োজনে চিতলমারী আদর্শ শিশু বিদ্যা নিকেতন মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে আলেম-ওলামা, স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে মিলাদ ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন— বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, বাগেরহাট জেলা কৃষক দলের আহ্বায়ক আসরাফুদৌলা ইসলাম জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সোয়ায়েব হোসেন গাজী, যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেয়ামত আলী খান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।