Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রায়পুরা থানাধীন আলগী এলাকার বড়হাটি নৌকাঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ জামিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আলগী এলাকায় অবস্থান নেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বড়হাটি নৌকাঘাটে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার গঙ্গাসাগর এলাকার মোঃ জসিম ভূইয়ার ছেলে মোঃ মহসিন ভূইয়া বাবু (৩৭) এবং একই থানার সেনারবাদি এলাকার সোহাগ মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া (২২)।

নরসিংদী জেলা পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।