আনিসু সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
৫৪ তম স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের সকল বালিকা ক্রিকেট খেলোয়াড়দেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
১ ফেব্রুয়ারি (রবিবার)শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক উপজেলা পরিষদ হলরুমে বালিকা কৃর্তি ক্রিকেট খেলোয়াড়দেরকে ফুলের শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বিদ্যালয় কর্তৃপক্ষ ও খেলোয়াড়দের সাফল্যে আন্তরিক অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মুহাম্মদ তেজারত, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ প্রমূখ।

