Nabadhara
ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তের ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সীমান্তবর্তী এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। এর অংশ হিসেবে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকার ৩৫ তরুণকে ছয় সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে মনাকষা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবি সীমান্তবর্তী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নেও কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এ কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুণেরা প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন এবং স্বাবলম্বী হতে পারবেন। পাশাপাশি তাঁরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়তে পারবেন। ভবিষ্যতেও সীমান্ত এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি অধিনায়ক আরও জানান, এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩৫ তরুণকে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররমসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, মনাকষা বিওপির কমান্ডার ও বিজিবির অন্যান্য সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।