জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে মোঃ তোজাম্মেল হোসেন নামে এক ইউনিয়ন পরিষদের সচিব ঘটনাস্থলেই নিহত হয়েছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সে চরপাকেরদহ ফকিরপাড়া গ্রামের মৃত অসি ফকিরের ছেলে। প্রত্যক্ষদর্শী ও ৬ নং ইউপি সদস্য রকি জানান,গত মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় তার কর্মস্থল ৭ নং সিধুলী ইউনিয়ন পরিষদ থেকে বালিজুড়ী বাজারে তার বাসায় আসার পথে পলিশা মোড়ের উত্তর পাশে চাঁন মিয়ার বাড়ির পাশে বিপরীত দিক থেকে আসা একটি হিরো মোটরসাইকেল(জামালপুর – হ- ১১-৮০৪০) এর সাথে মুখমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ঘটনাস্থলেই সচিব নিহত হয়।
ঘটনার পর চালক পালিয়ে যায়।সংবাদ পাওয়ার পর মাদারগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার সুমন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শণ করেন।মাদারগঞ্জ মডেল থানার ওসি ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন,নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে। মোটরসাইকেল দু’ টি জব্দ করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, দুটি কন্যা সন্তান রেখে গেছেন।এই ঘটনায় তার পরিবারে শোকের মাতম চলছে।
তার অকাল মৃত্যুতে পরিবারের বুকফাঁটা আর্তনাতে ওই এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।কোন শান্তনাই তাদের আতর্নাত থামাতে পারছেনা। এলাকায় লোকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।তার সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। লাশ তার বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

