বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাতের ভুট্টাবীজের নতুন মোড়ক উন্মোচন করা হয়েছে। চলতি মৌসুমে কৃষকদের মানসম্মত বীজ সরবরাহ ও উন্নত ফলন নিশ্চিত করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের কাঠগোলাপ রেস্টুরেন্টে রাসেল সিড কোম্পানি প্রাইভেট লিমিটেডের আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বিদ্যুৎ।
রাসেল সিডের পরিবেশক ও বিশাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিএম জিলজালালুর একরাম কিংরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম ও রাসেল সিড কোম্পানির হেড অব সেলস মইনুল ইসলাম বাদল। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার বীজ ব্যবসায়ী ও ডিলাররা উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, রাসেল সিডের কাবেরী ৫০ একটি উচ্চফলনশীল ভুট্টার জাত। গত কয়েক বছর ধরে জামালপুর, শেরপুরসহ বিভিন্ন জেলায় জাতটির বীজ কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। কৃষকদের চাহিদা ও ফলন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুনভাবে এ জাতের বীজ বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন মোড়কের বীজ ডিলার ও রিটেইলারদের মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দিতে সম্মেলনের আয়োজন করা হয়। এর মাধ্যমে ভুট্টাচাষিরা সহজে বীজ সংগ্রহ করতে পারবেন বলে আশা করছেন আয়োজকেরা।

