Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর–৬ আসনে তারেক রহমানের আগমনে বিএনপির ব্যাপক প্রস্তুতি

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর–৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে দলটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে বিরামপুর সরকারি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

জনসভা সফল করতে ইতোমধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। পরিদর্শনকালে তিনি মঞ্চ প্রস্তুতি, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সবাইকে একসাথে কাজ করে জনসভা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনে উপজেলা ও পৌর বিএনপি সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, জনসভা ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, একই দিনে তিনি নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার জনসভাতেও বক্তব্য রাখবেন। তিনি আশা প্রকাশ করেন, দিনাজপুর–৬ আসনের এই জনসভা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।