Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভার মাধ্যমে ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে প্রচারণা জোরদার করা হয়েছে।

৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। তিনি বলেন, দেশের ও এলাকার কল্যাণে ধানের শীষের বিকল্প নেই এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের কাছে এ বার্তা পৌঁছে দিতে হবে।

প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, তিনি আত্রাই-রাণীনগরের উন্নয়নে কাজ করতে চান এবং জনগণের মূল্যবান ভোট পেলে এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন। সভাপতি মো. আকরাম হোসেন সরদার বলেন, নেতাকর্মীরা উজ্জীবিত এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।

এছাড়াও বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও অন্যান্য নেতা-কর্মীরা। তারা ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।