রাজশাহী প্রতিনিধি
বাংলাদেশে বংশানুক্রমিক পরিবার তান্ত্রিক রাজনীতি আর চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের রাজনীতি হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবং দেশপ্রেমের প্রমাণের মাধ্যমে পরিচালিত হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের রাজনীতি আর আধিপত্যবাদী হবে না। বাংলাদেশের প্রতিবেশী ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক থাকবে সমতা ও মর্যাদার ভিত্তিতে, অমর্যাদাকর সম্পর্ক চাইবেন না।
তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নারী-পুরুষসহ বহু নৃ-তাত্বিক মানুষ বসবাস করছে এবং সবাই এই দেশের অঙ্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

