Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া ও রাজবাড়ীতে নির্বাচনী দায়িত্ব পালনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার নির্বাচনী এলাকায় সুষ্ঠু ভোট পরিচালনার জন্য ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়া বিজিবি ১৫ প্লাটুনের অধিক সদস্য মোতায়েন করেছে। দৌলতপুর উপজেলায় নির্বাচনী দায়িত্ব বাড়ানোর জন্য অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি সদস্যকে নিয়োজিত করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত রক্ষায় নিয়োজিত সদস্যদের পাশাপাশি এই অতিরিক্ত প্লাটুন নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করছে। মোটরসাইকেল টহল ও নৌপথে স্পিডবোট ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে যেকোনো আভিযানিক কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।

নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় দুষ্কৃতিকারীদের বিশৃঙ্খলা রোধে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল, ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট ও ক-৯ ডগ স্কোয়াড ব্যবস্থাপনা চালানো হচ্ছে। এছাড়া ড্রোন, বডি-অর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করা হয়েছে।

বিজিবি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখার পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক নির্মূল অভিযানও জোরদার করেছে। এর অংশ হিসেবে গত ২ ফেব্রুয়ারি দৌলতপুরে এক চোরাকারবারীসহ বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।