Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে যোগদানের খবর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বকশীগঞ্জ উপজেলা বিএনপির বিবৃতি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বিএনপির নামধারী কিছু নেতা-কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদানের খবরকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক প্রতিবাদ বিবৃতি প্রদান করা হয়।

বিবৃতিতে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর বলেন, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত জামায়াতে যোগদানের খবর সম্পূর্ণ অসত্য। তিনি দাবি করেন, বিএনপির কোনো বৈধ নেতা-কর্মী জামায়াতে যোগ দেননি। যারা যোগ দিয়েছেন বলে প্রচার করা হচ্ছে তারা বর্তমানে বিএনপির সঙ্গে সম্পৃক্ত নন।

তিনি আরও বলেন, “বিএনপি কর্মীদের জামায়াতে যোগ দেওয়া নিয়ে জামায়াত চরম মিথ্যাচার করেছে। বিএনপির ইমেজ ক্ষুণ্ন করতেই এসব প্রচার চালানো হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিয়াউর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।