Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তরুণ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আন্ধারমানিক বাজারের আগুন নিয়ন্ত্রণে

Link Copied!

আবিদ হাসান, হরিরামপুর(মানিকগঞ্জ)প্রতিনিধি

এক ঝাঁক তরুণ, ফায়ার সার্ভিস আর স্থানীয়দের সহযোগিতায় আগুনের হাত থেকে বাঁচলো অর্ধশত বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি বাজার।

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলার আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৯টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও ৮টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রথমেই বলে নেই- একটি দলের সুনামের জন্য নয়,
আগুন নেভানের বাস্তবতা হলো- সবাই যখন আগুনের লেলিহান শিখা তাকিয়ে দেখা নিয়ে আর ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন এক ঝাঁক তরুণ কর্মী যারা বিএনপির রাজনীর সাথে জড়িত, তারাই সর্বপ্রথম আগুন নেভানোর সর্বাধিক চেষ্টা করেছেন, পানি দেয়া থেকে শুরু করে স্থানীয়দের মাল সামানা সরঞ্জামাদি অন্যত্র সরানো, আগুন নিয়ন্ত্রণের পরবর্তী সহযোগিতা, সহমর্মিতা এবং সর্বাধিক শ্রম আর ঘামে বেঁচে গেল পুরনো ঐতিহ্যের এই আন্ধারমানিক বাজার। সেই সাথে যোগ হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪ টি ইউনিট। হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মোহাম্মদ শাহিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হোসেন, যুবদল নেতা আলতাফ হোসেন, মাসুম শিকদার, ছাত্রনেতা আশিক খানসহ প্রায় শতাধিক নেতাকর্মী প্রায় ২ ঘন্টার কঠোর পরিশ্রম আর চেষ্টায় পুরো বাজারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। বিএনপি’র নেতাকর্মীদের এমন নজর কারা কাজগুলো দেখে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন। এমনকি মানুষের বিপদে আপদে পাশে থাকার জন্য ক্ষতিগ্রস্তসহ অনেকেই তাদের জন্য দোয়া করেছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রায় পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি হোটেলের পাশে পেট্রোল ও অকটেনের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়ে থাকতে পারে। আগুন লাগার পর আগুনের লেলিহান শিখা পেট্রোল অকটেন ডিজেলের ড্রামে ছড়িয়ে পড়ে। পাশে গ্যাসের দোকানে আগুন ছড়িয়ে পড়লে তা ভয়াবহ বিস্ফোরণ ঘটে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। দোকানে থাকা সরঞ্জামাদি, আসবাবপত্র, বেশ কয়েকটি বিদ্যুতের মিটার, তার, ডিস লাইনের তার ট্রান্সমিশনসহ

সব মিলিয়ে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইজা বিশরাত হোসেন,   হরিরামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, যুবদল নেতা আলতাফ হোসেন,আ: করিম,সোহেল রানা বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মোঃ শাহিন জানান, পাবলিসিটির জন্য নয়, বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, মানুষের বিপদে আপদে সব সময় বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলো, আছে, থাকবে। আমরাও ঠিক তাই করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।