Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রতিনিধি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টুঙ্গিপাড়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের দলনেতা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এবং যুব রেড ক্রিসেন্ট টুঙ্গিপাড়া সরকারি কলেজের টিচার্স ইনচার্জ ও বাংলা বিভাগের প্রভাষক মাসুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ ও যুব রেড ক্রিসেন্ট টুঙ্গিপাড়া সরকারি কলেজ ইউনিটের প্রধান উপদেষ্টা প্রফেসর মো. সাঈদ মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, আইসিটি বিভাগের প্রভাষক মো. বাবর আলী মোল্লা, গোপালগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান মো. জোবায়ের খানসহ কলেজের শিক্ষক ও সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতির শুভেচ্ছা বক্তব্যে মাসুদ মিয়া বলেন, টুঙ্গিপাড়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, রক্তদান, বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, সেবাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

পরে টুঙ্গিপাড়া সরকারি কলেজ মসজিদের ইমাম সাঈদ হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।