Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৯ লাখ টাকার মাদক উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ১৯ লক্ষ টাকার ভারতীয় মাদকদব্য ও চকলেটবাজি উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিববার বিকেল পৌনে ৩টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর
অধীনস্থ চরচিলমারী বিওপির টহল দল বুধবার বিকেল ৪.২০টায় সীমান্ত এলাকার মরারপাড়া মাঠে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ হাজার ৩৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৮০ পিস চকলেটবাজি উদ্ধার করা হয়।

অপরদিকে একইদিন রাত দেড়টার দিকে আশ্রায়ন বিওপির টহল দল মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৯২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও পটকাবাজির আনুমানিক সিজার মূল্য ১৮ লক্ষ ৯৫ হাজার টাকা।
উদ্ধার হওয়া পটকাবাজি কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে এবং ভারতীয় মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর ও অঙ্গীকারাবদ্ধ রয়েছে। সীমান্তবর্তী জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদানের জন্য অনুরোধ জানানো হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।