মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ফুটবল খেলোয়াড়দের নিয়ে ইফতার মাহফিল ও ঈদের পর একদিনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শাইখ স্পোর্টসের ফুটবল খেলোয়াড়দের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এলাকার ফুটবল খেলোয়াড়দের একত্রিত করে খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাইখ স্পোর্টসের পরিচালক খন্দকার নাসির উদ্দিন লিটন, সাবেক ফুটবল খেলোয়াড় ও ধারাভাষ্যকার আসাদুজ্জামান আসাদ, আনোয়ার হোসেন, সোহেল রানা, শামসুল আলম, ভোলানাথ সরকারসহ অন্যান্য ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ।
সভায় ঈদের পর বিরামপুরে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আলোচনা করা হয় এবং খেলাধুলার মাধ্যমে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

