Nabadhara
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিহত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুর্বৃত্তের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহাগ শেখ (৪০) নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ উপজেলার উদয়পুর গ্রামের আবু দাউদ শেখের ছেলে। তিনি উদয়পুর বাজারে “মেসার্স শেখ ট্রেডার্স” নামে একটি স্যানিটারি ও হার্ডওয়ারের ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পানবাজার এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

এর আগে গত শনিবার সোহাগ শেখের দোকানের কর্মচারী নুর ইসলাম (২৭) কে উপজেলার কাহালপুর এলাকায় গুলি করে অজ্ঞাত সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।