Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন শরীফ রফিকউজ্জামান

গোপালগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, যিনি গোপালগঞ্জ জেলা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের শরীফ আব্দুল লতিফের পুত্র ও সৈয়দা আয়েশা বেগমের পুত্র।

রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নিয়োগ চূড়ান্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে একযোগে দেশের ৪২টি জেলায় নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকউজ্জামান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জেলায় তার বিশেষ পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, তার এই নিয়োগ জেলার প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। তৃণমূলের মানুষের প্রত্যাশা ও তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার উন্নয়ন অগ্রযাত্রায় কীভাবে কাজ শুরু করেন, সেটিই এখন সবার নজর কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।