Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা ও আড়িয়াল খা নদীর মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার পূর্ব ভুতের দিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিক মনির হোসেন প্যাদাকে দুই লাখ টাকা এবং এনামুল সিকদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, উপজেলার পূর্ব ভুতের দিয়া এলাকায় অবস্থিত বালু মহালের ইজারা বাতিল করা হলেও একটি চক্র দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। এতে আশপাশের বসতঘর, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

তিনি আরও জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।