Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সাংবাদিকদের সম্মানে এম এ সালামের ইফতার ও দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম।

রবিবার (১৫ মার্চ) বিকেলে বাগেরহাটের মুনিগঞ্জ ঘাট সংলগ্ন নিজ বাসভবনে অনুষ্ঠিত এই মাহফিলে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সহ-সভাপতি এসএম রাজ, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাব রামপাল সদস্য সচিব মেহেদী হাসান, মোড়েলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল হোসেন বাপ্পা, চুলকাঠি প্রেসক্লাব সভাপতি মোঃ সেকেন্দার আলী ও সাধারণ সম্পাদক আরিফ ঢালী।

এছাড়াও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ সমশের আলী মোহন, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদী উজ্জামান হিরো, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি অধ্যাপক মোস্তাহিদুল ইসলাম রবি, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, বিএনপি নেতা রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান প্রিন্স সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ইফতারপূর্ব দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও জাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।