Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

যশোরে নির্বাচনে পরাজিত প্রার্থী সাবিরার বিরুদ্ধে দলীয় বিরোধ সৃষ্টির অভিযোগ

যশোর প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টির অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) বিকেলে ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির একাংশের নেতারা এ অভিযোগ করেন।

ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ বলেন, “নিজের সীমাহীন ব্যর্থতা ঢাকতেই সাবিরা সুলতানা দলের ত্যাগী ও প্রবীণ নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। সমাবেশ ও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন।”

সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনে সাবিরা সুলতানা জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের কাছে পরাজিত হয়েছেন। নির্বাচনের সময়ে দলের ব্যানার ব্যবহার না করে স্বামীর নামে ‘নাজমুল ইসলাম ফাউন্ডেশন’ ব্যানারে প্রচার চালানো, উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা এবং ত্যাগী নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রদান করে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করার অভিযোগ ওঠে।

ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল হকসহ দুই উপজেলা বিএনপি, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

অভিযোগ সম্পর্কে সাবিরা সুলতানা সাংবাদিকদের বলেন, “এরা একটি সংঘবদ্ধ রাজনৈতিক চক্র। দল আমাকে মনোনয়ন দেয়ার সময় সতর্কভাবে যাচাই-বাছাই করেছে। নির্বাচিত হলে তারা অনৈতিক কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিল।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।