মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চৌদ্দকাউনিয়া এলাকার একটি ঝোপ থেকে রোববার বিকেলে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। পরে রাতে উদ্ধার করা অস্ত্র ও গুলি গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলা রুজু করা হয়।
র্যাব-১১ এর তথ্য সুত্রে জানা, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চৌদ্দকাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিজনিক দল। তল্লাশিকালে ঘাট সংলগ্ন একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় দেশীয় শটগান ও ১১ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

