Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ২০ ঘণ্টা পর মিলল মরদেহ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে মেঘনার শাখা রজত রেখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আবির হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আবির হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মো. আকতার হোসেনের ছেলে। সে মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে চার বন্ধু মিলে সদর উপজেলার নলবুনিয়াকান্দি গুদারাঘাট এলাকায় মেঘনার শাখা নদী ‘রজত রেখা’য় গোসল করতে নামে।

গোসলের একপর্যায়ে তিন বন্ধু তীরে উঠে এলেও আবির নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ তল্লাশি চালিয়ে আজ সোমবার সকালে দুর্ঘটনাস্থলের ২০ ফুট গভীর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করি। আজ সকালে পানির ২০ ফুট নিচ থেকে ডুবুরিরা মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।