Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গুলিতে যুবদল নেতা রাশু নিহত

খুলনা প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীতে প্রকাশ্যে গুলি করে রাশিকুল ইসলাম রাশু নামে এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাশিকুল ইসলাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১২টার দিকে রাশিকুল ইসলাম রাশু কেডিএ কল্পতরু মার্কেটের সামনে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে গুলিবিদ্ধ হওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সোমবার দুপুরের দিকে দুর্বৃত্তরা রাশিকুল ইসলাম রাশুকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এখনো হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।