Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে: ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, খাল খননের মাধ্যমে এ এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষিতে যে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন, সেই পথ অনুসরণ করেই বর্তমান সরকার কৃষিতে নতুন বিপ্লব আনতে চায়।

সোমবার (১৬ মার্চ) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা সেতু পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিএনপির হাত ধরেই জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আদর্শ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। বিএনপি যা বলে তা করে—সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান এবং অল্প সময়ের ব্যবধানে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। মাত্র এক মাসের মধ্যে সারাদেশে একযোগে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। যারা বলেছিলেন ফ্যামিলি কার্ড হবে না, তাদের ধারণা ভুল প্রমাণ করে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু করেছে। তিনি আরও বলেন, আগামী এপ্রিল মাসের মধ্যে কৃষকদের মাঝে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে।

ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।